০৭:২১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধাদের ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযান চালিয়েছে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।ডেঙ্গু মশা নিধন ও শহর পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বায়ক খন্দকার আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহজাহান চৌধুরী শুকুর, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিট কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার, জেলা ইউনিট কমান্ডার মোকাদেছ আল মামুন প্রমুখ।

এসময় টাঙ্গাইলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি