১০:৩৩ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত সেবিকা গীতা সরকারের অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ তিন দশক অসুস্থ রোগীকে সেবা দিয়ে এখন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাসায়ী গীতা সরকার। 

অর্থাভাবে চিকিৎসা চলছে না তার। বর্তমানে তিনি কুমুদিনী হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডের ১৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। গীতা সরকার মির্জাপুর পৌর সদরের বাসিন্দা। তার স্বামী রতন সরকার দীর্ঘদিন রোগভোগের পর গত এক বছর আগে মৃত্যু বরণ করেছেন। 

পারিবারিক সূত্র জানান, প্রায় তিন দশক আগে কুমুদিনী হাসপাতালে সেবিকার চাকুরী নিয়ে কর্মজীবন শুরু করেন গীতা সরকার। সেখানে তিন বছর চাকুরী শেষে উপজেলা সদরের কলেজ রোডস্থ বেসরকারি চিকিৎসা কেন্দ্র মির্জাপুর ক্লিনিকে চাকুরী নেন তিনি। দীর্ঘ প্রায় ২৭ বছর ওই ক্লিনিকটিতে আন্তরিকতা ও দক্ষতার সাথে রোগীদের সেবা দিয়ে আসছেন। 

গত দুই সপ্তাহ আগে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, গীতা সরকার লিভার ক্যান্সারে আক্রান্ত। এই চিকিৎসা খুবই ব্যয়বহুল বলে তিনি জানান।

এদিকে এই মরনব্যাধি ক্যান্সারের চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই গীতা সরকারের পরিবারের। গীতা সরকারের একমাত্র ছেলে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পিয়ন উজ্জল সরকার জানান, আমার এই সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এরমধ্যে মায়ের এই কঠিন ব্যাধির চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয়। উজ্জল তার মায়ের চিকিৎসার সহায়তায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পাবেন বলে আশাবাদী।  

গীতা সরকারকে চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা ছেলে উজ্জল সরকারের ব্যক্তিগত মোবাইল নম্বর (বিকাশ) ০১৮১৮৭২৩৯৯২। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি