০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চাড়াবাড়ী বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী  মিজানুর রহমান মিজানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চাড়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই চাড়াবাড়ী বাজারের সব দোকান বন্ধ রেখে মিজানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী। পরে  বেলা ১১টার দিকে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিঞা লাবু। উপস্থিত ছিলেন, দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মহির উদ্দীন,  চাড়াবাড়ী বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি  মোঃচান মিঞা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিসহ  চারাবাড়ী বাজার কমিটির  নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন, আগামী ২৪  ঘন্টার মধ্যে মিজানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় চাড়াবাড়ী থেকে মিছিল নিয়ে টাঙ্গাইল গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। প্রয়োজনে  টাঙ্গাইল শহর অচল করে দেওয়া হবে।।হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন, মিছিল, মানববন্ধন চলতে থাকবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চাড়াবাড়ী বাজার থেকে শুরু হয়ে পোড়াবাড়ী বাজার পর্যন্ত যেয়ে আবার চারাবাড়ী বাজারে এসে শেষ হয়। 

উল্লেখ্য, বুধবার চাড়াবাড়ী বাজারের রড, সিমেন্টের দোকান “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” এর মালিক মিজানুর রহমান তার পাওনা টাকা আদায়ের উদ্যেশ্যে ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারে যায়।বিকালে চাড়াবাড়ী বাজারে ফেরার পথে বেলতা গ্রামে পোড়াবাড়ী ইউপি সাবেক মেম্বার মতিয়ার রহমান পলুর বাড়ীর সামনে পলু মেম্বারের ছেলে আল-আমিন এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাকে হোন্ডা সহ আটকিয়ে  চাপাতি দিয়ে কুপিয়ে এবং হাতুডি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে তার কাছে থাকা ২ লক্ষ ১২ হাজার টাকা সহ ইয়ামাহা আরএক্স মটর সাইকেলটি ছিনিয়ে নেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল চিকিৎসাধিন আছেন।  

এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।   
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি