০৬:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সদর ইউপি’র উপ-নির্বাচন স্থগিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত্য টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, গয়হাটা ইউনিয়ন পরিষদের ০২ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং মোকনা ইউনিয়নের ০৬ নং সাধারন ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

উপজেলা নির্বাচন অফিস এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (২৪ জুলাই) এ স্থগিতাদেশ দেয়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন বলেন, নাগরপুর উপজেলায় বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। 

বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তাছাড়া কয়েকটি ভোট কেন্দ্রে বন্যার পানি উঠেছে। এমতাবস্থায় ভোটগ্রহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। 
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পরে নির্বাচনের তারিখ জানানো হবে। উল্লেখ্য নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ বিধি অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করেন। জুন মাসের ৩০ তারিখ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। 

এদিকে শেষ সময়ে নির্বাচন স্থগিত হওয়ায়  এ ইউপির প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মাঝে হতাশা নেমে এসেছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি