০৮:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৭জুলাই) ঘাটাইল পৌরসভার সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে  নতুন কোন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি  ৪ লাখ ৫২ হাজার ৪’শ ৬৫ টাকার  বাজেট ঘোষণা করেন ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান । এতে রাজস্ব খাতে ৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭’শ ৫৭ টাকা , উন্নয়ন খাতে ৩৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৫’শ ৮৩ টাকা এবং মূলধন খাতে ৯৮ লাখ ৮ হাজার এক’শ ২৫ টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মোঃ আবু হায়দার লিটন সরকার, প্যানেল মেয়র-২ কাজী জাহাঙ্গীর, প্যানেল মেয়র-৩ রওশন আরা রুবীসহ সকল কাউন্সিলরবৃন্দ। এ ছাড়া পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী  মোঃমাহমুদুল হক,হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান তাং,প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসহাক আলী ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। 

বাজেট ঘোষনার শুরুতেই পৌরসভার প্রথম প্রশাসক ও সাবেক মেয়র মরহুম হাসান আলীর মৃত্যুতে শোক প্রস্তাব এনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি