১০:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের সাবাহ্

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাবাহ্ বিনতে বায়েজীদ। 

গত ২৬ জুন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী সাবাহ্ বিনতে বায়েজীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।  

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন ও গৃহিনী মাতা সালমা আক্তার এর মেয়ে সাবাহ্ বিনতে বায়েজীদ নানামুখী মেধার অধিকারী। 
মো. বায়েজীদ হোসেন জানান, সাবাহ্ চিত্রাঙ্কন ছাড়াও গান, আবৃত্তি ও অভিনয়ে সমান পারদর্শী। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলেও বৃত্তি পায় সাবাহ্। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাৎক্ষণিক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর আগে এ বছরই সে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ আর্ট কম্পিটিশনে সারাদেশের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। 

এর স্বীকৃতি স্বরূপ সাবাহ্ গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল তুরস্ক সফর করে। সেখানে তুরস্ক প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু উৎসবে যোগদান করে সাবাহ্ টাঙ্গাইল তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য গৌরব বয়ে আনে। অল্প বয়সেই সে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নানা প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রায় দুই শতাধিক পুরস্কার অর্জন করেছে। এরই মধ্যে সাবাহ্ জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুটি বিষয়ে অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়েছে। 

সাবাহ্’র প্রত্যাশা সে ভবিষ্যতে চিত্রশীল্পী জয়নুল আবেদীনের মত হয়ে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে। এছাড়া সে একজন সৎ মানুষ হতে চায়। সৎ মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ প্রবল ইচ্ছা সাবাহ্’র। আমার মেয়ের স্বপ্ন যাতে পূরণ হয় সে জন্য সকলের নিকট দোয়া চাই।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি