০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬ | | ১৩৪৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে বংশাই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে।

সোমবার বিকেলে মির্জাপুর পৌরসভা ও পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন।

জানা গেছে, মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন সুমন এবং লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের উদ্যোগে বংশাই নদীতে গ্রাম বংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করেন।

দুপুরের পর থেকেই আশপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ বংশাই নদী তীরে জমায়েত হন। বিকেল চারটায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়।

এতে এ উপজেলার বুধুরীপাড়া, গোড়াইল, বাসাইলের ফুলকী, নাগরপুর এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রতিযোগিরা বড় বড় ছিপ নৌকা নিয়ে অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাসাইলের ফুলকীর সোনারতরী ও দ্বিতীয় স্থান অধিকার করে মির্জাপুরের বুধিরপাড়া ছিপ নৌকা।

প্রতিযোগিতা শেষে বংশাই নদীর তীরে অবস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, পৌরসভার মেয়ার সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি