০১:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শতভাগ বেতন-ভাতার দাবিতে

মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে রাষ্ট্রিয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।  

সোমবার সকাল ৯টায় হতে বিকেলে ৫ টা পর্যন্ত  মির্জাপুর পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। 

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ  এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  প্রকৌশলী বাবুল হোসেন, পৌরসভার সচিব আব্দুল হাই মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন,সাধারণ সম্পাদক সবুজ মিয়া প্রমুখ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্নভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে পৌরসভার হিসাব রক্ষক আবুল হাসনাত জানান।  

এদিকে কর্মসূচি চলাকালে সকল প্রকার নাগরিক সেবা প্রদান বন্ধ থাকায় সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের স্বীকার হন।   

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি