০৬:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে এমপি টিটু

বর্তমান সরকার কৃষি বান্ধব, দুশ্চিন্তার কোন কারন নেই

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই আপনাদের দুশ্চিন্তার কোন কারন নেই। আজ থেকে আপনারা এখানে ১০৪০ টাকা মন দরে আপনাদের ধান বিক্রি করতে পারবেন। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এজন্য সরকার বদ্ধ পরিকর।

টাঙ্গাইলের নাগরপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

বুধবার উপজেলা খাদ্য গুদামে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনএম রফিকুল আলম, কৃষি কর্মকর্তা বি এম রাশেদুল আলম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, নাগরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রাঁ প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের কৃষক উপস্থিত ছিলেন। 

এ বছর নাগরপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়ে সরকারি ভাবে ৪৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি