০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১০৪০ টাকা মণ ধান সংগ্রহ কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকায় প্রতি মণ ধান সংগ্রহ কার্যক্রম চলছে। ইতিমধ্যেই জেলায় প্রায় ৩০ মেট্রিকটন ধান সংগ্রহণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।

সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকায় গুদামগারে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল হোসেন স্থানীয় প্রান্তিক চাষীদের নিকট থেকে ধান ক্রয় করে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বেতকা গুদামাগারের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা সায়েদুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনএম রফিকুল আলম, জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মোহম্মদ আলী ভুইয়া, প্রান্তিক কৃষক হামিদুল হক ভুইয়া, হাজী আব্দুর রশিদ মিয়া, কৃষক নেতা আমিনুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে জেলার কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, সদর, দেলদুয়ার, মির্জাপুর এসব উপজেলায় কৃষকদের কাজ থেকে ধান কেনা শুরু হয়েছে। এছাড়া বাকি উপজেলাগুলোতেও দুইএকদিনের মধ্যে ধান কেনার কার্যক্রম শুরু হবে। জেলার খাদ্য বিভাগের সবলোক  বিরামহীন ভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, আমরা কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতিমন ১০৪০ টাকায় কিনছি। জেলায় ৫ হাজার ২০০ মেট্রিক টন ধান কেনার টার্গেট নেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০ মেট্রিক ধান কেনা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি