০৪:৪২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও'র বিরুদ্ধে করা সেই মামলাটি প্রত্যাহার করলেন বাদীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমানের বিরুদ্ধে করা সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় ও তাঁর দুই আপন চাচা

রোববার সাবেক সাংসদের চাচা সখীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল টাঙ্গাইল আদালতে গিয়ে এ মামলাটি প্রত্যাহার করে নেন। আদালত আগামী ২৬ মে মামলাটি প্রত্যাহার বিষয়ে আদেশ দেবেন বলে মামলার আইনজীবী ফজলুর রহমান খান তথ্যটি নিশ্চিত করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘেঁষে একতলা ভবনে দুটি দোকানের মালিকানা দাবি করে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও চেয়ারম্যানের আপন ছোটভাই আবদুল আজিজ তালুকদার বাদী হয়ে গত ২৫ এপ্রিল টাঙ্গাইল তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘেঁষে উত্তর পাশে এক শতাংশ জমির ওপর এক তলা ভবন করে দুটি দোকান প্রায় ১০ বছর ধরে ভাড়া দিয়েছেন সাবেক সাংসদ অনুপম শাহজাহান ও তাঁর দুই চাচা। দুই ভাড়াটিয়া জুলহাস উদ্দিন ও আমিনুল ইসলাম সময়মতো তাঁদের ভাড়াও পরিশোধ করছেন। হঠাৎ করে গত ২১ এপ্রিল সখীপুরের ইউএনও আমিনুর রহমান মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান প্রশাসক হিসেবে ওই দুটি দোকান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দাবি করে ওই দুই ভাড়াটেকে এক বছরের ভাড়া পরিশোধের জন্য নোটিশ দেয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতেই এক শতাংশ জমি ও ওই দুই দোকানের মালিকানা দাবি করে তাঁরা ইউএনওর বিরুদ্ধে ওই মামলাটি করেছিল।

এ বিষয়ে রোববার সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় ও তাঁর আপন চাচা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা উভয়ই মামলাটি প্রত্যাহারের কথা স্বীকার করলেও এ বিষয়ে তাঁরা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান প্রশাসক আমিনুর রহমান মুঠোফোনে বলেন, মামলাটি প্রত্যাহার করার কথা শুনেছি। তবে তিনিও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি