০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুপ্তবৃন্দাবন যাওয়ার সড়কটি যেন মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী স্থান গুপ্তবৃন্দাবন যাওয়ার প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

উপজেলা শহর থেকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের পাশ দিয়ে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দাবন পর্যন্ত রাস্তাটির ৩২ কি:মি: জুড়েই খানাখন্দে ভরা এবং চলাচলের জন্য সম্পূর্ণ অনোপযোগী হয়ে পড়ছে।

জানা যায়, ঘাটাইল উপজেলা থেকে ধলাপাড়া বাজার হয়ে সাগরদিঘী বাজার পর্যন্ত রাস্তাটিতে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। যান চলাচলের কোন সুযোগ নেই এ রাস্তায়।

এলাকাবাসী জানায় রাস্তাটিতে দীর্ঘদিন যাবৎ কোন প্রকার যানবাহন না চলায় পাহাড়ি এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। অন্যদিকে সাগরদিঘী থেকে গুপ্তবৃন্দবন পর্যন্ত রাস্তাটি পাঁচ বছর যাবৎ চলাচলের অনুপযোগী হওয়া সত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে রাস্তা নামক এই মরণফাঁদ দিয়ে যাতায়েত করতে হচ্ছে।

বর্তমানে উপজেলার পাহাড়ি এলাকা পোল্ট্রি শিল্পের জোন বলে পরিচিত। তাছাড়া কৃষি ফসলাদি কলা, আনারস, কাঁঠালসহ অন্যান্য উৎপাদিত পন্য এই রাস্তা ব্যবহার করেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু যোগাযোগের ব্যবস্থা খারাপ থাকায় সঠিক সময়ে তা সরবরাহ করা সম্ভব হয় না ফলে খামারী এবং কৃষকরা বঞ্চিত হচ্ছে সঠিক মুনাফা থেকে।

এ রাস্তাটি উপজেলার অন্যতম যোগাযোগের মাধ্যম হওয়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছে।

ট্রাক ড্রাইভার সেলিম হাবিবী বলেন, আমার ট্রাকে কাঁচামাল নিয়ে ঢাকা যাবো কিন্তু রাস্তা খারাপ থাকায় আটকে আছি।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার জানান, এ রাস্তাটি খারাপ থাকায় সাধারণ জনগন থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে।

রাস্তার এমন খারাপ অবস্থা থাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন এলাকাবাসি।

এ ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইল জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, পূবেৃর ঠিকাদার কাজে বিলম্ব করায় টেন্ডার বাতিল করে রিটেন্ডার কল করা হয়েছে। এখন খুব দ্রুত কাজ শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি