০৫:৪৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ব রেডক্রস দিবসে টাঙ্গাইলে র‌্যালি

টেলিগ্রাম রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বি‌ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মে)  সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।

এর আ‌গে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল ইউনিটের সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

প‌রে আলোচনাসভায় বক্তব্য রাখেন বোর্ড মেম্বার রবিন্দ্র মোহন সাহা রবি, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদস্য সুভাষ চন্দ্র সাহা, সালাউদ্দিন হায়দার। উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সেলিনা আক্তার, যুব রেডক্রিসেন্ট প্রধান আরাফ আল জামান অনয়, টাঙ্গাইল ইউনিটের অন্যান্য কর্মকর্তাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

পরে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পূণরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, হেনরি ডুন্যান্ট যুদ্ধে আহতদের সেবার মহানবর্তা নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি