১০:৪৫ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপন আবাসিক হোটেলে ইউএন’র অভিযান, আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়েছে। 

রোববার (৫ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ৫ তলা নির্মাণাধীন ভবনের দো’তলায় এ গোপন আবাসিক হোটেল কথিত রাজ গেষ্ট হাউজে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

ঐ সময় আপত্তিকর অবস্থায় দুই যুবতী ও তিন যুবককে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নানশ্রী গ্রামের সেলিম মিয়ার স্ত্রী তৃষ্ণা আক্তার বৃষ্টি (১৯), গাজীপুর জেলার শ্রীপুর গ্রামের ইসমাঈল হোসেনের মেয়ে সিমরান (১৯) ও একই জেলার কাপাসিয়া থানার ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৭), খুলনা জেলার পূর্ব রূপসা থানার রামনগর গ্রামের কেরামত আলী বিশ^াসের ছেলে মনির বিশ^াস (২৮), সিলেট জেলার শাহ্পরান থানার পূর্ব কশিকা গ্রামের মৃত: আব্দুর রহমানের ছেলে শরীফ আহম্মেদ (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, ঐ স্থানে দীর্ঘদিন যাবৎ গোপনে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এ অভিযোগের ভিত্তিতে গোড়াই এলাকার কথিত রাজ গেষ্ট হাউজে অভিযান পরিচালনা করলে সে সময় আপত্তিকর অবস্থায় ৫ জনকে আটক করা হয়। 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভবন মালিকের নাম নিশ্চিত হওয়া যায়নি। সে সময় ৫ তলা নির্মাণাধীন ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক জানান, দীর্ঘদিন যাবৎ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিলো এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের দন্ডবিধির ১৮৬০’র ২৯১ ও ২৯৪’র ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১ জনকে এ কাজে সহযোগিতা করার জন্য ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি