০৮:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন 

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ইসলামী ব্যাংকের বিকল্প উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ঘাটাইল মেইন রোডস্থ হোসাইন টাওয়ার (পুরাতন কনক সিনেমা হল) ২য় তলায় ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান।

বিল্লাল এন্টার প্রাইজের আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ময়মনসিংহ জোনাল অফিস) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, এফএভিপি ও মধুপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আলতাফ উদ্দিন খান, ঘাটাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও ঘাটাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মো. মাজহারুল ইসলাম।  

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মধুপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ আসাদুজ্জামান। 

উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মিঞাকে পরিচয় করিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঘাটাইল এজেন্ট শাখার সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা নেছার আহম্মেদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি