০৬:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রেফতার ১

ফার্নিচার বানানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ফার্নিচার বানানো নিয়ে দোকান ভাংচুর ও দু’গ্রুপে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৬ জন আহত ও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা সদরের দৈনিক কাঁচা বাজার রোডে হাসমত আলীর ফার্নিচার দোকানে এ সংঘষের্র ঘটনা ঘটে। 

আহতরা হলেন, উপজেলা সাতুটিয়া গ্রামের মান্নানের ছেলে হাসান, দয়থা গ্রামের আবুল কালামের ছেলে আরিফ, ফার্নিচার দোকানের কর্মচারী সালেংকা গ্রামের ফরিদের ছেলে সুরুজ মিয়া, সবুজ মিয়া, ও ফার্নিচার দোকানের মালিক হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় কর্মচারী হাছান মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এ বিষয়ে ফার্নিচার দোকান মালিক হাসমত আলী জানান, মঙ্গলবার সকালে ফার্নিচার দোকানে শান্তর বড় ভাই সোহেল ফার্নিচার নিতে এসে ফার্নিচার বানানো নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল তার ছোট ভাই শান্তকে জানায়। পরে শান্তসহ তার লোকজন আমার ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে কর্মচারীদের মারধর করেন।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফার্নিচার দোকান মালিক হাসমত আলীর সঙ্গে শান্তর বড় ভাই সোহেলের সাথে ফার্নিচার বানানো নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এসময় সোহেল তার ছোট ভাই শান্তকে জানালে সে তার লোকজন নিয়ে ফার্নিচার দোকান ভাংচুর করে। এঘটনায় সোহেলকে আটক করা হয়েছে এবং হাসান ও আরিফকে হাসপাতালে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি