০৪:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূয়া চিকিৎসকের ছয় মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে অবস্থিত ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে অধ্যাপক ডা. এফ এম শাহ সেকেন্দার নামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২০ এপ্রিল) স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ডিবি’র এস আই মো. ওবায়দুর রহমান, এএসআই মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল বাসুদেব, মফিজুর রহমান ও সেলিমের সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে ভূয়া চিকিৎসক অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দারকে গ্রেফতার করে। তার প্রকৃত নাম মো. শাহ সেকেন্দার। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের (বাসা নং-১৪৩/৪) ওমর আলী ফকিরের ছেলে।

তিনি আরো জানান, ভূয়া চিকিৎসক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রোকনুজ জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মো. শাহ সেকেন্দারকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) এবং ২৯ (২) ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি