০৭:২৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ জুন ২০১৬ | | ৬১
, টাঙ্গাইল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে উত্তবঙ্গের প্রবেশদ্বার কালিহাতী উপজেলার এলেঙ্গাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এলেঙ্গা পৌরসভার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খান, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার প্রমূখ।

এসময় টাঙ্গাইল উত্তরের ট্রাফিক ইনচার্জ শহিদুল ইসলাম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মোল্লাসহ এলেঙ্গা বাজার বণিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সিএনজি অটোরিক্সা সমিতি, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সকল জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, ঈদে মানুষ যাতে নির্বিঘেœ ঘরে ফিরতে পারে সে জন্য মহাসড়ক যানজট মুক্ত রাখতে হবে। এজন্য রাস্তার দুপাশে ফুটপাতের দোকানপাট, অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার আহ্বান জানান তারা। আর তা না হলে প্রশাসনের পক্ষে থেকে এসব অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলা হবে।

এছাড়া তাঁরা সকল জনসাধারণকে রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রীজ ব্যবহার করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি