১০:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ব যক্ষা দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে  বিশ্বযক্ষ্মা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সিভিল সার্জন অফিস, ডেমিয়েন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখা যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনÑটাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ নুরুল আমিন মিয়া।

নাটাব টাঙ্গাইল শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মোহাম্মদ মনিরুল আজম খান, টিবি কনসালটেন্ট ডা. তৌফিক হাসান ও ব্রাকের জেলা কর্মকর্তা মুনির হোসেন খান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন নাটাবের সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অ্যাডভোকেট আল রুহী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি