০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বজন হারাবার বেদনা নিয়েই কিন্তু আমার যাত্রা শুরু-প্রধানমন্ত্রী

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন. স্বজন হারাবার বেদনা নিয়েই কিন্তু আমার যাত্রা শুরু। আমি বাবা মা ভাই সব হারিয়ে যখন এ মাটিতে ফিরে আসি, আমার চারিদিকে শুধু অন্ধকার। কিন্তু একটাই আলোকবর্তিকা পেয়েছিলাম, সেটা হলো বাংলাদেশের জনগন। সেই জনগনের ভালোবাসা পেয়েছি। জনগনের আস্থা পেয়েছি। 

তিনি বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ^রী হোমসে আয়োজিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এর দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক বিতরণ ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জনগনের সেবার জন্য আমার বাবা যে বাংলাদেশ স্বাধীন করে গেছেন এবং এই বাংলাদেশকে তিনি একটি ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত সমাজ উপহার দেবেন। বাংলাদেশকে তিনি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবেন সেই আকাঙ্খা নিয়েই তিনি তার সারাটা জীবন যে ত্যাগ স্বীকার করেছেন। আর তারই পাশে ত্যাগ স্বীকার করেছেন আমার মা। কাজেই আমি সেই কথাটাই সব সময় মনে রেখেছি আমার বাবা কি করতে চেয়েছিলেন। তাই তার সেই কাজ, যে কাজ ছিল অসমাপ্ত, তিনি করে যেতে পারেন নি। সম্পন্ন করতে পারেননি। ঘাতকের বুলেট আমাদের মাঝ থেকে তাকে কেড়ে নিয়ে গেছে। তার সেই কাজের একটু যদি আমি করতে পারি, তাহলেই আমি মনে করবো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।

বাংলাদেশকে আজ আর কেউ দরিদ্র দেশ হিসেবে অবহেলা করতে পারে না উল্লেখ করে তিনি বলেন. বাংলাদেশকে আজ আর কেউ করুণার চোখে দেখে না। বরং সারা বিশ^ আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, ১০ বছরের মধ্যে এই পরিবর্তন আনতে পেরেছি। বাংলাদেশকে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আর এই সমাজকে গড়ে তুলতে চাই, এই দেশকে গড়ে তুলতে চাই আগামীর ভবিষ্যত কর্ণদারদের জন্য সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ।

ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুসুদ্দী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তাকে কুমুদিনী কমপ্লেক্সে ভারতেশ^রী হোমসের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারিরিক কসরত প্রদর্শন করেন। পরে তিনি স্বর্ন পদকপ্রাপ্ত খ্যতিমান ব্যক্তিদের ও পরিবারের সদস্যদের পদক তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি