০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের নাগরপুরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। 

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১ তম এবং সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগত ভাবে চুড়ান্ত করেছেন। এর ফলে বেতন বৈষম্য দূর না হয়ে বরং তা চিরস্থায়ী হতে যাচ্ছে। 

মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১ তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির সভাপতি আহসানুল ইসলাম (মুকুল), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষিকা তৌহিদা বুলবুল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি