০২:৪২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭ মার্চ দিবসকে কেন্দ্র করে

অধ্যক্ষের হাতে সহকারি শিক্ষক লাঞ্ছিত

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সামনেই অধ্যক্ষ’র হাতে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার নারান্দিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে ওই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষকদের ছাড়াই এককভাবে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়ায় ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রতিবাদ করেন। এনিয়ে দুজনের সঙ্গে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে অধ্যক্ষ গোলাম মোস্তফা সহকারি শিক্ষক নজরুল ইসলামকে কিলঘুষি মারেন। এ সময় আরেক শিক্ষক রহিম এগিয়ে এলে তাকেও মারপিট করেন অধ্যক্ষ গোলাম মোস্তফা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দিকবেদিক ছুটে পড়েন।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ নিয়মনীতির তোয়াক্কা না করে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকবৃন্দ। 

স্কুল এন্ড কলেজ চলাকালীন সময়ে শিক্ষকদের মধ্যে অপ্রীতিকর এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে নারান্দিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ৭ মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলে দোয়া করে মাঠের মধ্যে আসলে সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রোগ্রাম করলেন বললেন না কেন ? এ বলে আমার ওপর আক্রমন করেন। 
 
এ ব্যাপারে সহকারি শিক্ষক নজরুল ইসলাম বলেন, ৭ মার্চ উপলক্ষে সহকারি শিক্ষকদের না জানিয়ে শিক্ষার্থীদের সামনে এককভাবে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় অধ্যক্ষ মহোদয় আমার সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আমাকে মারপিট করেন। 

আরেক শিক্ষক আব্দুর রহিম জানান, ঘটনাটি ফেরাতে গেলে অধ্যক্ষ আমার মুখেও কিলঘুষি মারেন।  

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সভাপতির অনুমতি নিয়ে স্কুল এন্ড কলেজটি ছুটি ঘোষনা করা হয়েছে।  

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন বলেন, স্কুল-কলেজে সমস্যা থাকলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি দিতে পারেনা একজন ইউনিয়ন চেয়ারম্যান। বড় ধরনের ঘটনা ঘটলে পরামর্শ অনুযায়ী নিদের্শক্রমে বন্ধ হতে পারে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি