০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-2019

নাগরপুরে চেয়ারম্যান পদে ৬ জনসহ প্রার্থী ১৭

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ দিনে টাঙ্গাইলের নাগরপুরে চেয়ারম্যান পদে ছয়জনসহ ১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ৫ জন রয়েছে।

সোমবার (০৪ মার্চ) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রির্টানিং ও উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল (স্বতন্ত্র),  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.কুদরত আলী (আওয়ামী লীগ), বিএনপি থেকে নির্বাচিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জোৎ¯œা (স্বতন্ত্র), জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মো. আব্দুস কুদ্দুস মিয়া (স্বতন্ত্র),  আরিফুল ইসলাম খান সামী (স্বতন্ত্র), জাসদ ইনু’র মো. শমসের খান। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোজাহিদুল ইসলাম মুছা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কহিনুর মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবীর ও সদস্য মো. হাবিবুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, ফরিদা বেগম টুলটুল, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা আক্তার, সাফিয়া ইউসুফ হুনুফা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি