১০:০৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বহিরাগত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া হলে অসাদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এই রায় দেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষায় নিকরাইল রানী দিনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

দ-প্রাপ্ত আল আমিন নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, উপজেলার নিকরাইলের একটি কেন্দ্রে প্রশ্নফাঁসের ঘটনায় একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি