০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌতুক ও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ সালিশের মাধ্যমে মিমাংসা-একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সহদেবপুর ইউনিয়ন, নাগরিক অধিকার পরিষদ ও তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের আয়োজনে এবং কালিহাতী নাগরিক উদ্যোগের বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান বালার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষক আব্দুল জব্বার, আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোছাঃ হেনা বেগম, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল ছালামসহ কাজী, ইমাম ও ইউপি সদস্য বৃন্দ। 

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি