০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বদলে গেল মাভাবিপ্রবি’র প্রত্যয়-৭১ এর নামফলকের উন্মোচনকারী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রত্যয়-৭১ এর নামফলকের হঠাৎ করে পরিবর্তন আনা হয়েছে। তরিঘরি করে এ ধরনের পরিবর্তন সকলের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সকলের নজরে আসে।

গত ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই দেখা যায় নামফলক পরিবর্তনের তোরজোড়। এর আগে নামফলকটি উন্মোচনকারীর জায়গায় লেখা ছিল ভাস্কর মৃণাল হকের নাম। কিন্তু তা পরিবর্তন করে ২০১২ সালের ১৮ মার্চ ফলক উন্মোচনকারীর নাম তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির নামফলক লাগানো হয়। 

খোজ নিয়ে জানা যায়, ফলক উন্মোচনের সময় মন্ত্রী ডা. দীপু মনির নামফলক ছিল। কাজ সম্পূর্ণ হবার পর সেখানে ভাস্কর মৃণাল হকের নামফলক লাগানো হয়। আর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নামফলক ফেলে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের স্টোর রুমে। বর্তমানে ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হওয়ায় তার নামফলক লাগানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন উঠে পড়ে লাগে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, আমরা বিষয়টি লক্ষ্য করেছি। গত ৫ বছর মাননীয় শিক্ষা মন্ত্রী উল্লেখযোগ্য ক্ষমতায় ছিলেন না বলে তার নামফলক স্টোর রুমে পড়ে থাকবে বিষয়টি দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামী লীগের একজন ত্যাগী নেত্রী ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কিভাবে অবজ্ঞা করতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রত্যয়-৭১ এর কাজ যখন শেষ করা হয় তখন ভূলক্রমে নামফলকটি উন্মোচনকারীর জায়গায় ভাস্কর মৃণাল হকের নাম লাগানো হয়। তবে কাউকে অসম্মান করার জন্য নয়, যেহেতু এটির উন্মোচনকারী মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন তাই দেরিতে হলেও পূর্বের ভূলটি সংশোধনা করা হয়েছে। তবে এটি প্রকৌশল বিভাগের কাজ। এতদিন ভূলটি কারো নজরে না আসায় ঠিক করা হয়নি। ভাস্কর্যের সংস্কার কাজ চলছে বলে শুনেছি। তাই নজরে আসা মাত্রই তারা সংশোধন করেছেন। তবে খুব শিঘ্রই আবারো ভাস্কর্যটির পূর্নস্থাপন করা হবে। বর্তমানের বেদিটি নিচু হয়ে গেছে। জায়গাও অনেক কম। তাই এটিকে পিছনের দিকে সরিয়ে জায়গা সম্প্রসারণ করে পূনস্থাপন করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি