০১:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা (ভিডিও)

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর থেকে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা করেছে। 

বুধবার দুপুরে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ৪’শতাধিক মোটর সাইকেল বের হয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, টাঙ্গাইল কমার্স কলেজের পরিচালক তোফায়েল আহম্মেদ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা টাঙ্গাইল রোড এর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি টুটুল আহম্মেদ, যুবলীগ নেতা মিল্টনসহ শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি