০৯:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফুলের দোকানে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আজ পহেলা ফাল্গুন। এর সাথে সাথে আমাদের মাঝে শুকনো পাতায় ভর করে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে সবুজ পাতা আর নানা রঙ্গের ফুল। শিমুল বন আর কৃষ্ণচূড়ারা সেজেছে সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে। কোকিলরা গান ধরেছে ভ্রমরের গুনগুনানির তালে তালে। চারদিকে শোনা যায় ঝড়া পাতার নিক্কন ধ্বনি। বসন্ত বারৈ খুঁজে পায় নিজের নামের স্বার্থকতা।

পহেলা ফাল্গুন ফুলের বসন্ত, মধুমর বসন্ত, যৌবনের উদ্দামতায় বয়ে আনার বসন্ত, আর আনান্দ উল্লাস উদ্বেলতায় মন প্রাণ কেড়ে বসন্তের প্রথম দিনে টাঙ্গাইলে ছিলো প্রাণের মেলা। বসন্তের নতুন আগামবার্তা ছিলো সবার কাছে প্রিয়। তাই প্রিয়জনের মাঝে ভালোবাসা ভাগাভাগি করতে শহরের ফুলের দোকানগুলোতে গিয়ে দেখা যায় উপচে পড়া ভিড়। প্রিয়জন ও পরিবারের ছোট থেকে বড় বাদ যায়নি কেউ, সকলেই প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে উপহার দেয়ার। 

শহরের ভিক্টোরিয়া রোডের ফুলের দোকান গুলোতে উপচেপড়া ভিড় চোখে পড়েছে। অন্যান্যদিনের তুলনায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ফুলের। তাই ফুল বিক্রিতে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। ছোট-বড় ও স্কুল কলেজের শিক্ষার্থীর বাহারী সাজে এসে ফুলের দোকানে ফুল কিনতে। 

তায়েবা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ঋতুর আজ বসন্ত। ফুল না কিনলে চলবে। তাই সকালেই এসেছি ফুল কিনতে। ফুল মাথায় দিয়ে কলেজে গিয়ে বান্ধবীদের সাথে অনেক মজা করবো। 

রুমানা আক্তার নামের অপর শিক্ষার্থী বলেন, পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা কয়েকজন বান্ধবী এসেছি ফুল কিনতে। ফুল নিয়ে কলেজে গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে পার্কে যাবো ঘুড়তে। তাই ফুল আমাদের আনন্দটা আরও বাড়িয়ে দিবে। 

মোজাম্মেল নামের ফুল ব্যবসায়ী বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ কয়েকগুণ বেশি ফুল বিক্রি করেছি। পহেলা ফাল্গুন ফুলে চাহিদা থাকায় আমি আগে অনেক ফুলের অর্ডার করেছিলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি