০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষেভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত এজি টেক্সটাইল মিলে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষেভ করেছে শ্রমিক-কর্মচারীরা।

সোমবার সকালে মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। ঘন্টাব্যাপী এ  মানববন্ধনে বিক্ষোব্দ শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দেয়।

জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত ওই টেক্সটাইল মিলে ১৯ জন কর্মকর্তা, ১৩ জন স্টাফ ও ১৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এদের সবাই কর্মরত থাকলেও গত ডিসেম্বর ও জানুয়ারি দুই মাসের বেতন না দিয়েই মিল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই মিলটি ১০দিন আগে বন্ধ করে দেন। বকেয়া বেতন দেই দিচ্ছি বলে তা না দেয়ায় সোমবার সকালে মিলের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

মিলটির লোম অপারেটর সালমা বেগম, মিনুরানী শীল, বুলবুল ও মনিরসহ প্রমুখরা বলেন, আমাদের গত দুই মাসের বকেয়া বেতন না দেয়ায় অতি কষ্টে দিন কাটাচ্ছি। 

মিলের ফ্লোর ইনচার্জ রমিজ উদ্দিন বলেন, বেতন বন্ধ থাকায় মিলের খাওয়ার মেসও বন্ধ হয়ে গেছে। এখন আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। টাকার অভাবে তার ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারেননি বলেও তিনি জানান।

এ বিষয়ে মিলটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমানের মোবাইল ফোন ০১৭১১৫২৭৯৩০ ও ০১৯৩৬০১৪০০১ নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি