০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্র্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অটোরিক্সার চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।  নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের ধারনা অজ্ঞাত অটোরিক্সার চালকের বাড়ি জেলার ভূঞাপুর উপজেলায় এবং ব্যবসায়ীর বাড়ি ময়মনসিংহে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্লাস্টিক বোঝাই একটি অটোরিক্সা কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো জানান, চালকের বাড়ি ভূঞাপুর উপজেলায় এবং ব্যবসায়ীর বাড়ি ময়মনসিংহে। নিহতদের আত্মীয়স্বজনদের খবর দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি