০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাতেন বাহিনীর প্রধান সাবেক সাংসদ বাতেন আর নেই

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

মুক্তিযুদ্ধের অন্যতম বাতেন বাহিনীর প্রধান সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন (৭২) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাতে ঢাকার ন্যাম ভবনের বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন।

জানাযায়, তিনি কয়েকদিন যাবত বুকে ব্যাথা অনুভব করছিলেন। সম্প্রতি রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য ভক্ত অনুসারী রেখে গেছেন।

তার মৃত্যুতে নাগরপুর দেলদুয়ারসহ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক মন্ত্রী তারা হালিমের শোক প্রকাশ-

টাংগাইল ৬ দেলদুয়ার-নাগরপুর এর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম।

উল্লেখ্য, খন্দকার আব্দুল বাতেন ২০০৮ সালে সতন্ত্র ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ২০১৯ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয় বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটুকে। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় বাতেন বাহিনী গড়ে তুলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি