০৯:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

“ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠলেই দেশ জাগবে”

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

“প্রতিটি ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠলেই সমগ্র দেশ একদিন জেগে উঠবে ”  এমন প্রত্যয় ব্যক্ত হয়েছে ‘ তথ্য অধিকার আইন ২০০৯  ও তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া’ বিষয়ক  এক ওরিয়েন্টেশনে। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইলের মধুপুরের সচেতন নাগরিক কমিটি সনাক টিআইবি’র ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ধলপুর উচ্চ বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

টিআইবি’র সহকারি ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে  সনাক সদস্য মুক্তিযোদ্ধা সুনীল কুমার মজুমদারসহ উপস্থিত ছিলেন ধলপুর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম (স্বপন), শিক্ষকম-লী, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ।

‘তথ্য অধিকার আইন ২০০৯  ও তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া’ বিষয়ক  ওরিয়েন্টেশনে বলা হয়, তথ্য মানুষকে সমৃদ্ধ করে, আলোকিত করে। যিনি যত বেশী তথ্য জানেন সমাজে সে তত বেশী সমৃদ্ধ, তার অবস্থান তত বেশী সুদৃঢ়। তেমনি যে সমাজ বা রাষ্ট্রে তথ্যের অবাধ প্রবাহ বিদ্যমান সে সমাজ বা রাষ্ট্র তত বেশী উন্নত। এই উন্নত সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য তরুণ শিক্ষার্থীগণকে হতে হবে তথ্যসমৃদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করে উন্নত রাষ্ট্রে গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের দুর্নীতি বন্ধ করতে হবে। আর এরই ধারাবাহিকতায় মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ২০০৯ সালে “তথ্য অধিকার আইন ২০০৯” পাশ করেছে। ফলে তথ্য প্রাপ্তি এখন মানুষের আইনগত অধিকার।


এই আইনগত অধিকার প্রয়োগ ও এ বিষয়ে তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করতে সনাকের ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপ এই ওরিন্টেশনের আয়োজন করেছে। 

 এছাড়া টিআই,টিআইবি,সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে স্থানীয় পর্যায়ে ইয়েস সদস্যদের গৃহিত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় উঠে আসে ওরিয়েন্টেশনে। তথ্যের অবাধ প্রবাহ একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জাবাবদিহিতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেলে সুশাসন নিশ্চিত হয়, সুশাসন নিশ্চিত হলে দুর্নীতিও বন্ধ হয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ওরিয়েন্টেশনে।

সভাপতির বক্তব্যে সনাক মধুপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম প্রতিটি পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন- একদিন সমগ্র দেশ জেগে উঠলে দেশ দুর্নীতিমুক্ত স্বপ্নের দেশ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি