১০:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শিশু হাসপাতালে মৃত্যু বরণ করেছে। 

সোমবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা গভীর শোক প্রকাশ করেছেন।

হাসপাতালের ড্রেন থেকে নবজাতক উদ্ধার!

এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পেয়েছি। ঢাকা সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে শিশুটির দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড্রেন থেকে উদ্ধার নবজাতক উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলো। 

শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়। পরে ৬ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে তাকে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি