০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন

আ’লীগের প্রার্থী হতে চান হাজী আবুল হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। 

’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী দাবি করে আবুল হোসেন বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। দল থেকে কখনো বিচ্যুত হইনি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। মানুষকে ভালবেসে আরও কাছে যেতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চান। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সভাপতি শামসুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আবৃত্তি সংগঠনের সদস্য সচিব জহিরুল ইসলাম শেলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি