১২:৪৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসচাপায় এএসআই শাহ আলম নিহত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আশুলিয়ায় বাসচাপায় শাহ আলম নামের পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে জিরানী এলাকায় গ্রামীণ সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসের চাপায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত পুলিশ সদস্য টাঙ্গাইলের কালিহাতী এলাকার শামসুল হকের ছেলে। তিনি আশুলিয়ার কুরগাও এলাকায় থেকে ওই এলাকায় এএসআই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, সোমবার মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে জিরানীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুরের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা গ্রামিণ পরিবহন নামে একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস এবং বাসের চালক কোনও কিছুই আটক করা সম্বভ হয়নি। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি