১০:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছোট মনির পক্ষে একাট্টা আওয়ামীলীগ

কে এম মিঠু, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

সকল ভেদাভেদ ভুলে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে নৌকা মার্কার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে সমর্থন জানালেন।

সোমবার উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় সৌহার্দপূর্ণ পরিবেশে এ ঐক্যমতের প্রতিফলন ঘটে। নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে শপথ গ্রহন করেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার। 

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বিশেষ অতিথি ছিলেন দল মনোনিত প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সভাপতি এম হোসেন আলী, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দীন, এডভোকেট আব্দুল গফুরসহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি