০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক গাড়ি প্রতীকে নির্বাচন করবেন লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক গাড়ি প্রতীকে নির্বাচন করবেন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত দলের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। 

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় লতিফ সিদ্দিকীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম এই প্রতীক বরাদ্দ দেয়।

এর আগে ২৮ নভেম্বর ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

লতিফ সিদ্দিকী বলেন, আমি আওয়ামীলীগের বিপক্ষে প্রার্থী হইনি। আমি প্রার্থী হয়েছি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে। আমি জনগণের লোক জনগণ আমাকে ভালোবাসে। আমি জনগণকেই মানি। দেশে বহু দল আছে। আওয়ামীলীগের হাজার হাজার প্রার্থীরা একটি প্রদ্ধতিতে নির্বাচনে আসে। আমি জনগণের আদেশ মানবো। আওয়ামীলীগ জনস্বার্থের দল আমি জনস্বার্থের সেবক। জনগণ আমাকে চায় সেই জন্যে আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং ট্রাক গাড়ি প্রতীক পেয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি