১১:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)

নৌকার মাঝি ছোট মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার চূড়ান্ত মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

শুক্রবার প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

এর আগে এ আসনে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। বিভিন্ন দিক বিচার বিশ্লেষন ও জন জরীপে এগিয়ে থাকায় প্রথমে মনোনয়ন দেয়া হয় ছোট মনিরকে। পরে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন এমপি পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেলকে মনোনয়নের চিঠি দেন আওয়ামী লীগ। ফলে তানভীর হাসান ছোট মনির ও খন্দকার মশিউজ্জামান রোমেল উভয়ই জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এলাকায় চলতে থাকে উভয় প্রার্থীর গণসংযোগ ও সমাবেশ। নৌকার পক্ষে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের একাংশ বিভক্ত হয়ে পড়ে। তবে শুক্রবার চূড়ান্ত মনোনয়ন ঘোষনা হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই আবারো নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার গণজোয়ার সৃষ্টি করবে এমনটাই মনে করছেন আ’লীগের সমর্থকরা।

শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে চূড়ান্ত নৌকার মাঝি হন তানভির হাসান ছোট মনির।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তানভীর হাসান ছোট মনির বলেন, নেত্রী নৌকা আমার হাতে তুলে দেননি, নৌকা তুলে দিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সর্বস্তরের জনগণের হাতে। জনগণের সাথে নিয়ে বিজয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি