০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)

এক আসনেই মনোনয়ন কিনলেন ১৪ প্রার্থী

নূর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

দেশের অন্যতম বৃহত্তম ও জনগুরুত্বপূর্ন জেলা টাঙ্গাইলে আটটি সংসদীয় আসন থাকলেও আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র সর্বোচ্চ সংখ্যক ১৪ জন প্রার্থী একই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন।

দলীয় মনোনয়ন কেনার এমন হিরিক পড়ার দৃশ্য পাশাপাশি দুটি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের। বর্তমান সংসদ সদস্য বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ থাকায় এ আসনে প্রার্থীর সংখ্যা অন্যান্য আসনের তুলনায় অনেক বেশি। জেলার আটটি আসনের মধ্যে এ আসনটি প্রার্থী পরিবর্তন হচ্ছেই এমন ধারনা থেকেই সম্ভাব্য প্রার্থীর তালিকা বেড়েছে কয়েক গুন। নির্বাচনকে ঘিরে হাতে গুনা কয়েকজনকে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলে তুলে ধরে গণসংযোগ করতে লক্ষ্য করা গেলেও দলীয় মনোনয়ন বিক্রি শুরু হওয়ার পরপরই বেড়েছে প্রার্থীর সংখ্যাও।

দলীয় মনোনয়ন কেনা ১৪ জন হলেন-
বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান, বর্তমান সংসদ সদস্যের ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন, হারুনুর রশীদ বীর প্রতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এডভোকেট শামসুল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা রফিকুল ইলমাম মঞ্জু, ভ‚ঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম মিয়া, এ কে এম শহিদুর রহমান এবং আসলাম খান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি