০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের বিরুদ্ধে চার্জশিট

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজসহ দু’জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার( ৮ অক্টোবর) দুদকের (উপ-পরিচালক) মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ১২ জনকে সাক্ষী করে চার্জশিটটি ঢাকা মহানগর হাকিম আদালতে দাখিল করেন।

এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ২ নভেম্বর বিএনপিনেতা শাহজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। প্রায় দুই বছর পরে দুদক তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের অপর আসামি হলেন জমির ক্রেতা আওলাদ হোসেন।

নথি থেকে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ। ওই সময় কিশোরগঞ্জ জেলার নিকলীতে বিলুপ্ত বাংলাদেশ পাট করপোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়। ওই জমির প্রকৃত প্রাক্কলিত দাম ছিল দুই কোটি ৫৯ লাখ টাকা।

সম্পত্তি বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশ উপেক্ষা করে শাহজাহান সিরাজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ লাখ ৮২ হাজার ৫২৩ টাকায় ওই সম্পত্তি বিক্রি করে দেন। কিশোরগঞ্জ পেপার হাউসের মালিক মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগসাজশে ওই জমি তার কাছে বিক্রি করে মন্ত্রী অবশিষ্ট অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি