০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণের নয় বছর পর ধর্ষকের যাবজ্জীবন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

ধর্ষণের প্রায় নয় বছর পর সেই ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। ধর্ষিতার ঘরে জন্ম নেয়া কণ্যা শিশুর ভরন পোষনের জন্য দন্ডপ্রাপ্ত আসামীকে দায়িত্ব দেন আদালত। জেলা প্রশাসককে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেয়া হয়। 

দন্ডপ্রাপ্ত আসামী হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল জলিল। দন্ডিত আসামী বর্তমানে পলাতক রয়েছে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট নাসিমুল আক্তার নাসিমের বক্তব্য ও মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, বিগত ২০১০ সালের ১ জানুয়ারী ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের গজারী বনে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল জলিল। পরবর্তীতে ধর্ষক আব্দুল জলিল ওই নারীকে আর বিয়ে করেনি। ধষর্ণের ফলে ওই নারী গর্ভবতী হলে সে একই বছরের মে মাসে নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষক আব্দুল জলিলকে আসামী করে মামলা দায়ের করে। পরবর্তীতে ওই নারী কণ্যা সন্তানের জন্ম দেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি