১০:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক চাপায় দশম শ্রেণীর স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ আগস্ট ২০১৮ | |
ট্রাক চাপায় নিহত স্কুলছাত্রী সাদিয়া জাহান।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় সাদিয়া জাহান নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া জাহান উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে।

জানা যায়, উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থলে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এতে ওই ছাত্রীর মাথায় বড় ধরণের আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২ টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত্যু ঘোষণা করেন। 

ওই এলাকার বাসিন্দা ও সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিকদার মু. ছবুর রেজা সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাদিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি