১০:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

মির্জাপুরে ভোট ডাকাতির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জুন ২০১৬ | | ৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আবু মতিন ফাক্কান (আনারস প্রতীক) ও তার সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামুর্কী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আলী এজাজ খান চৌধুরী রুবেলের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগে এ কর্মসূচী পালন করা হয়।

সমাবেশে বক্তৃতা করেন বিদ্রোহী প্রার্থী আবু মতিন ফাক্কান, শওকত হোসেন, এস এম মোতালেব প্রমুখ।

এসময় আবু মতিন ফাক্কন অভিযোগ করে বলেন, ভোট গণনা শেষে প্রথমে আমাকে বিজয়ী ঘোষণার এক ঘন্টা পর অজ্ঞাত কারণে ৭৫ ভোট বেশী দেখিয়ে বিএনপি প্রার্থী আলী এজাজ খান চৌধুরী রুবেলকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই সময়ের মধ্যে আমার প্রাপ্ত ভোট রুবেল ও তার সমর্থকরা প্রশাসনের সহযোগিতদায় ডাকাতি করেছে। সমাবেশে তিনি ভোট পূন গণনার দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ মে জামুর্কী ইউনিয়নসহ এ উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূণ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি