০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ী টু ঢাকা ভালো মানের বাস সার্ভিসের দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

ধনবাড়ী টু ঢাকা ভালো মানের বাস সার্ভিসের দাবিতে আলোচনা সভা করেছে মধুপুর ধনবাড়ীবাসী সামাজিক সংগঠন।

শুক্রবার একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার বিষয়ে সংগঠনের পক্ষে এম এইচ ফারুক জানান, ধনবাড়ীর মানুষের রাজধানীর সাথে যাতায়াতের একমাত্র মাধ্যম বাস হওয়ায় জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে সিন্ডিকেট করে যাত্রী পরিবহন করছে বাস মালিকরা। তবে বিনিময় পরিবহনের চালকদের বেপরোয়ায় আতংকিত সাধারণ যাত্রীরা। 

আলোচনা সভা থেকে বেশ কিছু দাবিও জানান হয় বলেও তিনি জানান।

দাবি গুলো হচ্ছে- ভালো বাস সার্ভিস দিতে হবে, রোড পারমিট বিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, যত্রতত্র যাত্রী উঠা নামা থেকে বিরত থাকতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার দ্বারা গাড়ি চালাতে হবে, ছাদে যাত্রী নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে বিরত থাকতে হবে, যেকোন ভালো কোম্পানির গাড়ি আসতে দিতে হবে ও বেপরোয়া গাড়ি চালানো যাবে না। 

এসব দাবি মানা না হলে মধুপুর ধনবাড়ী বাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সভায় হুশিয়ারি দেওয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ীর লোটন ইমরুল হাসান, হেলাল উর রহমান, বাবলা মনিরুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি