০৮:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনার পানি বৃদ্ধির আগেই ভাঙন শুরু

ভূঞাপুরে ভাঙনরোধে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | |
ভূঞাপুর-তারাকান্দি সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কুঠিবয়ড়া গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আগ্রাসী ভাঙ্গনে ইতোমধ্যে কয়েক একর ফসলি জমির ফসলসহ বাড়ি-ঘর যমুনা গর্ভে চলে গেছে। ভাঙনরোধে কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় ভাঙন অব্যাহত রয়েছে। 

যমুনার ভাঙনরোধে অতিদ্রুত কাজ শুরু করার দাবীতে বৃহস্পতিবার ভূঞাপুর-তারাকান্দি সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। এসময় এই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

জানা  যায়, ভ‚ঞাপুর উপজেলার উত্তর অঞ্চলের অর্জুনা ও কুঠিবয়ড়া পয়েন্টে গত বছরই যমুনার ভাঙ্গন দেখা দেয়। ভাঙনে শতশত ঘর-বাড়ি ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তখনই কর্তৃপক্ষ ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র“তি দিলেও অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে কুঠিবয়ড়া বাজার, ভূঞাপুর-তারাকান্দি-সরিষাবাড়ি যমুনা সার কারখানার সড়কসহ এলাকা হুমকির মুখে পড়েছে।

অবরোধকারীরা জানায়, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও উদাসীনতার কারনে আমরা মারাত্মক ভাবে হুমকির মুখে রয়েছি। 

২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কুঠিবয়ড়া বাজার বণিক সমিতির সভাপতি মুজাফফর হোসেন বলেন, ২৪ ঘন্টার মধ্যে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা না হলে অবরোধসহ কঠোর কর্মসুচী গ্রহন করা হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল­া, আলমগীর মোল­া, মির্জা হাসানুর  রহমান হেক্টর, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হান্নান জানান, যেখানে যমুনার ভাঙন শুরু হয়েছে সেখানকার লোকজন আগে থেকেই সচেতন হলে ভাঙনরোধে কাজ শুরু করা সম্ভব হত। আগে থেকেই প্রশাসনের উর্ধ্বতন লোকজনের সাথে এলাকাবাসী যোগাযোগ করলে ভাঙনরোধে প্রকল্প পাস করা যেত। কিন্তু এলাকাবাসী মনে করেছে এই এলাকায় ভাঙন দেখা দিবেনা। তারপরও ভাঙনরোধে দ্রুত কাজ শুরু জন্য ঢাকায় পানি উন্নয়ন বোর্ডে একটি প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, অতিদ্রুত ভাঙনরোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুবদ্রুতই ভাঙন এলাকায় কাজ শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি