০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশি বাঁধায় শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি যুবদল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে যুবদল বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধায় করতে পারেনি। পরে শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা মিছিলযোগে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। সেখান থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীর নেতৃত্বে মূল মিছিল বের হলে পুলিশ বাঁধা প্রদান করে। এসময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ মিছিল না করতে দিলেও দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, যুগ্ম সম্পাদক খ. রাশেদুল আলম, যুবদল নেতা টিটন প্রমুখ।

তারা বলেন, ভোট হীন অবৈধ সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে নানা ষড়যন্ত্র করছে। খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের পায়তারা করছে। সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের গুম, খুন করা হচ্ছে। আগামীতে অবৈধ সরকারকে উৎখাত করতে যুবদল নেতাকর্মীরা সোচ্চার থেকে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও হুশিয়ারি দেন নেতারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি