০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টেম্পো খাদে পড়ে নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | | ৩২
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুরআটা গ্রামে ব্যাটারি চালিত একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল আলম বাদশা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই গ্রামের কুইচবাড়ি রোডের মনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম বাদশা কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ধুুনাইন গ্রামের বাসিন্দা। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, সকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটো টেম্পো মগড়া হয়ে শহরে যাচ্ছিল। পথে কুইচবাড়ি রোডের মনতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম বাদশার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি