১২:৪৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি রানার সমর্থকদের সাথে আ.লীগের নেতাকর্মীদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩৯০৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে এমপি রানার সমর্থক ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য এমপি রানাকে আদালতে হাজির করার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় এমপি রানাকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহন শুরুর পূর্বেই তার সমর্থকরা আদালত চত্ত¡রে অবস্থান নেয়। এদিকে একই সময় ফারুক আহমেদ হত্যাকান্ডের বিচারের দাবিতে সোচ্চার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে জমায়েত হতে থাকে।

পরে এমপি রানার সমর্থকরা তার মুক্তির দাবিতে শ্লোগান দিলে দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তবে আদালত চত্ত¡রে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি