০৭:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩২৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার বাগবাড়ী এলাকা থেকে শহিদুল ইসলাম ও রাসেল পারভেজ নামের দুই প্রাইভেট শিক্ষককে আটক করা হয়েছে। আটককৃত শিক্ষক শহিদুল ইসলাম বাগবাড়ী এলাকার সোহরাব সিকদারের ছেলে, অপর শিক্ষক রাসেল পারভেজ একই এলাকার সেকান্দার আলীর ছেলে।

দুই শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড শরিফ আহম্মেদ জানান, আজকে অনুষ্ঠিত এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার শুরুতেই বাগবাড়ী এলাকায় মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে প্রশ্নপত্র লেনদেন করার সময় শহিদুল ইসলাম (২৫) ও রাসেল পারভেজ (৩৮) কে আটক করা হয়।

আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র আর ম্যাসেজে পাঠানো প্রশ্নপত্রের মিল পাওয়ায় তাদের আটক করা হয়। আটককৃত শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি