১০:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আবাসিক খাতে গ্যাস দেওয়া হবে না (ভিডিওসহ)

তনয় কুমার বিশ্বাস ও সাব্বির হোসেন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮ | | ২১৫২
, টাঙ্গাইল :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, আবাসিক খাতে গ্যাস দেওয়া হবে না। এটা সম্পূর্নভাবে বন্ধ। ভবিষ্যতেও দেওয়া হবে না।

আবাসিক গ্রাহকরা এলপিজি গ্যাস ব্যবহার করুক এমন মন্তব্য করে তিনি বলেন, যে সকল নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে সে সকল গ্যাস আমরা ব্যবহার করবো শিল্প এলাকায়। পরিকল্পিত শিল্প এলাকায় নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে। এলএমজিও আসছে শিল্প এলাকায় ব্যবহারের জন্য।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) আয়োজিত দিনব্যাপী “হ্যাবিট ইয়ুভ ফ্যাস্টিভ্যাল-২০১৮” এ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হাজী আবুল হোসেন এর স্ত্রী বেগম হোসনে আরা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোবিন্দ চন্দ্র পাল প্রমুখ।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন এর সঞ্চালনায় হ্যাবিট এর দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ইয়ুভ ফ্যাস্টিভ্যাল স্থলে সৃষ্টি হয় এক মিলন মেলার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি